• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১ জুন, ২০২৪
মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

“বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে নয়টাই জেলা প্রাণিসম্পদ অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি পরবর্তীতে আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ হারিছুল আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইনজামামুল হক, জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।

পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category