• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ মে, ২০২৩
মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন
মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

“তামাক নয়-খাদ্য ফলান” এই প্রতিপাদ্যে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বুধবার সকাল ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্তি জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়াও আলাচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুজ্জামান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শফিউদ্দীন, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা রেজা, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category