• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ জুন, ২০২৩
মেহেরপুরে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মেহেরপুরে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আগামী ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ব ঠিকাদান সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সিভিল সার্জনের সভাকক্ষে এ আয়োজন করা হয়। সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। করোনা কালীন সময়ে যে সকল টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে তা পুনরায় চালু করার উদ্যোগের কথা জানানো হয়। বয়স অনুযায়ী সমন্বয় করে এ সকল টিকা প্রদান করা হবে বলে জানান সিভিল সার্জন। অনুষ্ঠানে, ডাক্তার, সুধীজন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category