• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিক মান্নানের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক গুরুতর আহত
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শ্রমিক মান্নানের মৃত্যু

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত শ্রমিক আব্দুল মান্নান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার বামনপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে শহরের ফৌজদারি পাড়ায় বাপ্পী সরকার নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে সিঁড়ি ঘরের টিন প্লাস্টিকের পাইপ লাগানোর ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের উচ্চভোল্টেজ সম্পন্ন মেইন লাইনের সাথে টিন বাধা তারের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা বার্ন ইউনিটে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category