• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

মেহেরপুরে বিদেশী পিস্তলসহ আটক-৩

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে বিদেশী পিস্তলসহ আটক-৩
মেহেরপুরে বিদেশী পিস্তলসহ আটক-৩

মেহেরপুরে অভিযান চালিয়ে বিদেশী একটি নাইন এমএম পিস্তল সহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলো মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), দারিয়াপুর কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) ও একই গ্রামের মিন্টু শেখের ছেলে সাইফুল (২৬)।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঐ তিনজনকে মধ্যরাতে আটক করে। পরে তারা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। ওই তিনজনকে নিয়ে আজ বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।

আলিফ পালাতক থাকলেও বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পিছনে মাটির নিচে পুতে রাখা ম‍্যাকজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক তিন জনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category