• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩১ মে, ২০২৩
মেহেরপুরে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মেহেরপুরে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো বিজয় টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (৩১মে) দুপুরে গাংনী প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যে বাংলা একাডেমীর পুরষ্কার প্রাপ্ত মুক্তিযুদ্ধের গবেষক কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী। মেহেরপুর প্রেসক্লাবের যুগ্মসম্পাদক ও আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় বিজয় টিভির সংবাদ প্রচার ও নানান অনুষ্ঠানের ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন পুষ্পবিথী বিদ্যা নিকেতনের পরিচালক আব্দুল ওয়াদুদ, গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি মাহাবুব আলম, সহসভাপতি ও যায়যায় দিন প্রিতিনিধি মজনুর রহমান আকাশ, সাংবাদিক এসএম রফিকুল আলম বকুল, সিরাজুদ্দোজা পাভেল, আব্দুল আলিম, মীর শামীম, রাব্বি আহম্মেদ, জুরাইস ইসলাম, তাহেরুল ইসলাম তপনসহ বিভিন্ন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে অতিথিগণ বিজয় টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজাকে নিয়ে কেক কাটেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category