বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর কলেজ মোড়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা আহমেদ, মুজিবনগর বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন,
“যারা এক এগারোর দোষর, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের অধিকার হরণকারীদের কখনোই ছাড় দেওয়া হবে না। মেহেরপুরের বিএনপি এখন সংগঠিত ও উজ্জীবিত। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল।