• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

আ.লীগের কাছে চাঁদা নিয়ে বিএনপির রাজনীতি করা চলবে না-আলমগীর খান ছাতু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
আ.লীগের কাছে চাঁদা নিয়ে বিএনপির রাজনীতি করা চলবে না-আলমগীর খান ছাতু
আ.লীগের কাছে চাঁদা নিয়ে বিএনপির রাজনীতি করা চলবে না-আলমগীর খান ছাতু

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু বলেছেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীরা প্রাণের টানে ছুটে এসেছে। দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানে আহবানে তারা আজকে ছুটে এসেছে আমাদের এই প্রাণের দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য।

শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে। তাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে । আগামীতে নতুন তারেক রহমানের বাংলাদেশ আসবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি শুধু মেহেরপুরের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই মেহেরপুরের বিএনপিকে বেচাকেনা করা হচ্ছে। গত ৩০ বছরে ধানের শীষের ভোটে বিএনপির কোন চেয়ারম্যান নির্বাচিত হয় নাই। ধানের শীষ বিক্রি করা হয়েছে।

আগামীতে বিএনপির নেতৃত্ব নির্ধারণ করবে বিএনপির নেতাকর্মীরা। কোন ব্যক্তির কথায় বিএনপি চলবে না। কোন দালাল চক্রের কথায় বিএনপি চলবে না। আওয়ামী লীগের কাছে চাঁদা নিয়ে এসে বিএনপির রাজনীতি করা মেহেরপুরে চলবে না।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর হক লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সদর থানা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান বিপ্লু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জিয়া প্রজন্মের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রদল নেতা ফুর্তি হাসানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category