• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে বিএনপি’র কালো পতাকা মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে বিএনপি'র কালো পতাকা মিছিল
মেহেরপুরে বিএনপি'র কালো পতাকা মিছিল

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে জেলা বিএনপির বোসপাড়াস্থ কার্যালয়ের সামনে থেকে একটি কালো পতাকা মিছিল বের করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করে।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে মাসুদ অরুন বলেন, এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে জনগণকে মুক্তির জন্য আমাদের আন্দোলন চলমান রয়েছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগন ঘরে ফিরবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category