• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মেহেরপুরে বিএনপির আহবায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে গণমিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে বিএনপি'র আহবায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে গণমিছিল
মেহেরপুরে বিএনপি'র আহবায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে গণমিছিল

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির পুর্ণবিবেচনার দাবিতে গণ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। আজ রবিবার বেলা বারোটার দিকে মেহেরপুর কাথুলি বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুর্ণবিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে কাথুলি বাস স্ট্যান্ড এলাকায় একটি সমবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ১৬ বছর যারা রাজপথে লড়াই সংগ্রামে ছিল না তারা আজ আহবায়ক কমিটি হয়েছে। এই কমিটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কমিটিতে নিয়ে আসছে। এ কমিটি আমরা মানি না, কমিটি হবে শহীদ শামসুজ্জোহা পার্কে জনগণের সামনে, জনগণের কথায় হবে শেষ কথা। জেলার আহবায়ক কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা দেখলাম সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ভোরে তাকে দুইটি মামলায় আদালতে হাজির করানো হয়। আমাদের নেতাকর্মীদের ডান্ডাবেড়ি দিয়ে আদালতে হাজির করা হয়েছে। ডক্টর ইউনুস কে অসুস্থ শরীর নিয়ে আটতলায় হেঁটে হাজিরা দিতে হয়েছে। তাকে এত কিসের প্রোটোকল। এখনও আওয়ামী লীগের দোসরা প্রশাসনের ভেতরে ঘাপ্টি মেরে আছে। এদের তালিকা প্রস্তুত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category