• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বকেয়া বিদ্যুৎ বিলের কারনে সংযোগ বিচ্ছিন্ন অভিযান

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
মেহেরপুরে বকেয়া বিদ্যুৎ বিলের কারনে সংযোগ বিচ্ছিন্ন অভিযান
মেহেরপুরে বকেয়া বিদ্যুৎ বিলের কারনে সংযোগ বিচ্ছিন্ন অভিযান

মেহেরপুরে বিদ্যুৎতের বকেয়া বিলের কারনে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)। বৃহস্পতিবার (১৫ মে) সকালে জেলা প্রশাসনের সহায়তায় শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা ও আবীর আনসারী।

অভিযানে মেহেরপুর ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ওজোপাডিকোর আওতায় যেসকল গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে না, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে এবং বাড়ির লাইন দিয়ে বাণিজ্যিক লাইন চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বে তাদেরকে বিল পরিশোধের বারবার অবগত করা হয়েছে। বিষয়টি তারা গুরুত্ব সহকারে না নেওয়ায় আজকে এই অভিযান। এই অভিযান আগামী মাস পর্যন্ত চলমান থাকবে।

এসময় সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category