• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে সাথী খাতুন (২৪) নামের এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ মে) দিবা গত মধ্যরাতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে।

সাথী খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পোতার পাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী ও পুরাতন দরবেশপুর গ্রামের খন্দকার পাড়ার শাহজাহানের মেয়ে।

সাথী খাতুনের আত্মীয়-স্বজন জানান, সোমবার বাবার বাড়িতে বেড়াতে এসে রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। সকালে তার সারা শব্দ না পেয়ে ঘরের দরজা খুব ভেঙে ঝুলন্ত মৃত দেখতে পেয়ে স্থানীয় বাবাদি ক্যাম্পে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সুস্পষ্ট ভাবে পরিবারের কেউ বলতে পারেনি। সাথি খাতুনের এক পুত্র সন্তান রয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম জানান, মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন পরিদর্শন করেছেন। সাথী খাতুনের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মার্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে। তিনি আরো জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category