• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে প্রথম দিনেই বিএনপি ও জামায়াতের চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে প্রথম দিনেই বিএনপি ও জামায়াতের চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মেহেরপুরে প্রথম দিনেই বিএনপি ও জামায়াতের চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিনেই বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুণের পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেছেন তার ভাই অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজন।

অন্যদিকে জামায়াতের দুই প্রার্থী মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের আমীর মাওলানা. তাজ উদ্দীন খাঁন ও মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা।

আজ বুধবার দুপুরে তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অপরদিকে বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান মাহবুব, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, বিএনপি নেতা প্রভাষক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টু, জেলা কৃষকদলের সম্পাদক মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category