• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
মেহেরপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো, মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মুকুল ইসলাম, গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মৃত আবু থানদারের ছেলে আবুল কাশেম (৬০) এবং একই গ্রামের বছের আলীর ছেলে সানোয়ার হোসেন।

বৃহস্পতিবার (০৫ জুন) বিকাল ৩ টার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রামের মাঠে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত হন আবুল কাসেম এবং একই দিনে একই গ্রামের সানোয়ার হোসেন নিহত হন অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আজিমউদ্দিনের ইটভাটার কাছে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মুকুল । জানা গেছে, আবুল কাশেম ৩টার দিকে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে যাচ্ছিলেন। পথেমধ্যে মাটেরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষেণা করেন।

মুকুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এক মৃতের জানাযা শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আজিমদ্দিনের ইটভাটার কাছে পৌছালে পিছনদিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পথচারিরা তাকে উদ্ধার করে তাকে মেহেরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সানোয়ার হোসেন সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে মাছ বহনকারী অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, থানায় দুটি অপমৃত্যু মামলা রুজ করা হয়েছে ও সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম মুকুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category