মেহেরপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে ্আজ শনিবার সকালে “হিমবাহ সংরক্ষণ” এই প্রতিপাদ্যে একটি র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধান। নেজারত ডেপুটি কালেক্টর সাজ্জাদ হোসেন। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।