• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা
মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি ও স্বর্ণের ক্যারেট ফাঁকি দেওয়ার দায়ে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।
মঙ্গলবার (৮নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মেহেরপুর শহরের গিয়াস মিষ্টান ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং একই আইনের ৪৫ ধারায় নিউ পল্লীশ্রী জুয়েলার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে গাংনী র‍্যাব-১২ এএসপি আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর তাজিমুল হক সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category