• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

মেহেরপুরে দুই মাদক সেবনকারীর ২ মাসের কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
মেহেরপুরে দুই মাদক সেবনকারীর ২ মাসের কারাদন্ড
মেহেরপুরে দুই মাদক সেবনকারীর ২ মাসের কারাদন্ড

মাদক সেবনের অভিযোগে সাইফুর রহমান ও মকবুল হোসেন নামে দুই জনের দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে মোবাইল কোর্ট বসিয়ে সাইফুর রহমান ও মকবুলকে দুই মাস করে কারাদন্ড দেওয়া হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত সাইফুর রহমান সুইট (২৫) মেহেরপুর সদর উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং মকবুল হোসেনের একই গ্রামের মোকাম আলীর ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাইফুর রহমান ও মকবুল হোসেন মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আরজত আলীর বাঁশ বাগানে মাদকদ্রব্য সেবন করে বিরক্তিকর আচরণ করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হোসেনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে তারা দোষ স্বীকার করাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ২ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category