• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে দুঃসাহসিক চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
মেহেরপুরে দুঃসাহসিক চুরি
মেহেরপুরে দুঃসাহসিক চুরি

মেহেরপুর শহরের মল্লিক পাড়াস্থ রমেশ ক্লিনিকের পিছনে অ্যাডভোকেট শাহজাহান আলীর এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিনের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।

 

স্থানীয়রা সূত্রে জানাগেছে, বাড়িটি বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট শাহজাহান আলীর। বাড়িতে কেউ না থাকায় জানালার গ্রিল ভেঙ্গে চোর ঘরে ঢুকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় চার লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে। বাড়ি মালিক কয়েকদিন পূর্বে স্বপরিবারে ঢাকায় বেড়াতে গেছেন। বাড়ি দেখাশোনা করেছিলেন তার সহকারি রাজু আহমেদ। নিজের কিছু কাজে সকালে সে বাড়িতে তালা লাগিয়ে বাইরে গিয়েছিলেন। বিকালে বাড়ি এসে দেখেন বাড়ির জানালার গ্রিল ভাঙ্গা। বাড়িতে প্রবেশ করে দেখেন জিনিসপত্র সব এলামেলো। বিষয়টি এলাকাবাসীকে জানালে চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category