• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে তুলা চাষ উন্নয়নে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
মেহেরপুরে তুলা চাষ উন্নয়নে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ
মেহেরপুরে তুলা চাষ উন্নয়নে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

তুলা চাষের উন্নয়নের লক্ষ্যে মেহেরপুরে কৃষকদের মাঝে সার,বিষ ও বীজ বিতরণ করেছে তুলা উন্নয়ন কর্পোরেশন। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা তুলা উন্নয়ন কার্যালয়ের চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক বিজয় কৃষ্ণ হালদার ও চুয়াডাঙ্গা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। অনুষ্ঠানে প্রায় ২০০ কৃষককে চাষে নানা প্রয়োজনীয় সার, কীটনাশক ও উন্নত জাতের তুলা বীজ বিতরণ করে উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ সময় কৃষকদের ৮০০ গ্রাম করে উন্নত জাতের তুলা বীজ, ২৬ কেজি করে ইউরিয়া, ডিএপি ও এমওপি ৫০ কেজি করে দেওয়ার পাশাপাশি কীটনাশক, ছত্রাকনাশক এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলায় ৩৪৫০ জন তালিকাভুক্ত তুলা চাষীকে এসব উপকরণ গুলো বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category