• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে তিন ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে তিন ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা
মেহেরপুরে তিন ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী, সদর ও মুজিবনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনটি ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ জানুয়ারি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারী এবং জয়া ধর মুমু’র নেতৃত্বে সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত দুটি ইট ভাটা কোন লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি কেটে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫নং ধারা লঙ্ঘনের অপরাধে ২টি ইটভাটায় মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, গাংনী উপজেলার বামন্দী এলাকায় আরএফএল ব্রিকসে সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরএফএল ব্রিকসকে ফিক্সড চিমনি এবং জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category