• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ডিবি’র পৃথক অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে ডিবি’র পৃথক অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২
মেহেরপুরে ডিবি’র পৃথক অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

মেহেরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর ও গাফফার নামের দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) পৃথক সময়ে গাংনী উপজেলার তেরাইল ও সদর উপজেলার কামদেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর একই উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং গাফফার সদর উপজেলার কামদেবপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাংনী উপজেলার তেরাইল পশ্চিমপাড়া কবরস্থানের কাছে অভিযান পরিচালনা করে। এসময় ৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীরকে আটক করে।

অপরদিকে রাত পৌনে ৯টার দিকে এসআই মহসিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কামদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ গাফফারকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category