মেহেরপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা নির্বাহী কমিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দুইটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একটি প্যানেল পারভেজ সেলিম ডিএ্যাব মনোনীত প্যানেল। অপরটি এস এম কুতুবুদ্দীন ও আমিনুল ইসলাম প্যানেল। উৎসাহ উদ্দীপনের মধ্যে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। জেলায় কর্মরত কৃষি ডিপ্লোমা বিভাগে অধ্যায়নকৃতরা নির্বাচনে ভোট প্রদান করে। ১৭ টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতিসহ মোট ছয়টি পদের বিপরীতে ১২ জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নির্বাচনে সভাপতি পদে জাকারিয়া পারভেজ এস এম কুতুব উদ্দিন কে ৪১ ভোটে পরাজিত করে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা এসএম আমিনুল হককে ৩৪ ভোটে পরাজিত করে বিজয়ী হন। এছাড়া প্রচার প্রকাশনা তথ্য বিষয়ক সম্পাদকে আব্দুল আউয়াল, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে সুলতান নাজিম হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকে গাউসুল আজম এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ইসলাহ উদ্দিন নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছিলেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি খসরু আলম, হাসানুজ্জামান যুগ্ম সম্পাদক, শওকত ওসমান সাংগঠনিক সম্পাদক, সেলিম রেজা সহ-সাংগঠনিক সম্পাদক, বুলবুল আহমেদ অর্থ সম্পাদক, তৌহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, গবেষণা উপযুক্ত বিষয়ক সম্পাদক, তাহেরা ফেরদৌস মহিলা সহায়ক সম্পাদক, মতিয়ার রহমান সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়াবিদ সম্পাদক এবং মিজানুর রহমান নির্বাহী সদস্য। আগামী তিন বছরের জন্য এই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।