• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবরি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবরি আটক
মেহেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবরি আটক

মেহেরপুরে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুন আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে একটি দল মেহেরপুর সদর থানার আমঝুপি পশ্চিমপাড়া গ্রামে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হারুন আলী একই এলাকার মোহাম্মদ সদর আলীর ছেলে।

উপরিদর্শক খসরু আল মামুন বলেন, মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ওষুধ সেবন করছে। ইয়াবা না পাওয়া গেলেই তারা এটি হাতে তুলে নিচ্ছে। বাংলাদেশে এটির উৎপাদন নিষিদ্ধ হলেও প্রতিবেশী ভারতে এখনও এটি বৈধ হওয়ায় এটি পাচার হয়ে আসছে।

আটককৃত মাদক কারবারি হারুন আলীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category