• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জেলা বিএনপির শোক র‌্যালী অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
মেহেরপুরে জেলা বিএনপির শোক র‌্যালী অনুষ্ঠিত
মেহেরপুরে জেলা বিএনপির শোক র‌্যালী অনুষ্ঠিত

লক্ষিপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজিব হোসেনকে হত্যার প্রতিবাদে শোক র‌্যালী পালিত হয়েছে মেহেরপুরে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মোড় থেকে র‌্যালীটি শুরু হয়ে বড় বাজার মোড় ঘুরে একই স্থানে শেষ হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।

এসময় কলেজ মোড়ে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির শান্তিপুর্ণ পদযাত্রায় ক্ষমতাসিন দলের হামলা পুলিশের গুলিতে লক্ষিপুর বিএনপির কৃষকদল নেতা সবুজ হোসেনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।

সরকার বিএনপির শান্তিপুর্ণ আন্দোলনে সাধারণ মানুষের উপস্থিতি দেখে ভীত হয়ে হামলা ও গুলি চালাচ্ছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লক্ষ লক্ষ বিএনপির নেতা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত রয়েছে। এবারের আন্দোলন শেখ হাসিনা পতনের আন্দোলন। গুলি করে বিএনপিকে দমানো যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category