• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জামায়াতের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
মেহেরপুরে জামায়াতের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
মেহেরপুরে জামায়াতের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা জামায়েতের উদ্যোগে বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে জেলা জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে মেহেরপুর সদর ও মুজিবনগরের বিভিন্ন গ্রাম ও সড়ক প্রদক্ষিণ করে।

এ সময়  নেতৃত্ব দেন মেহেরপুর- মুজিবনগর-১ (সদর ও মুজিবনগর) আসনে মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন সহ জেলা জামাতের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি সদর উপজেলা থেকে শুরু করে ঐতিহাসিক মুজিবনগর ঘুরে মেহেরপুর ডক্টর শামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। শোভাযাত্রায় জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category