• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
বর্ণাঢ্য র‌্যালী
মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই, বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন এই শ্লোগানে মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর পৌরসভার আয়োজনে রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার সময় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের নেতৃত্বে র‌্যালীটি মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল ইসলাম রাজিব, আল মামুন, মীর জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আব্দুর রহিমসহ মেহেরপুর পৌরসভার কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর পৌরসভা কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category