• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি
মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ এই শ্লোগান সামনে নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা মৎস অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

নবাগত জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়।

র‌্যালি পরবর্তীতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী কাদির মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।

পরে সেখানে মৎস্য চাষে বিশেষ ভূমিকা রাখায় তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের মফিজুর রহমান লিখন, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জের আবু নাঈম এবং গাংনী কাজিপুরের আব্দুল আলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category