• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধ: চাচার দায়ের কোপে ভাতিজা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধ: চাচার দায়ের কোপে ভাতিজা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধ: চাচার দায়ের কোপে ভাতিজা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুমন নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আশরাফপুর গ্রামের হঠাৎ পাড়ায় এই নৃশংস ঘটনাটি ঘটে। সুমন একই এলাকার আমির হোসেনের ছেলে এবং সে পেশায় একজন রাজমিস্ত্রী।

আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমনের পরিবারও তার চাচা নজরুল ইসলাম খোকার সাথে মাঠের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যে কারণে সুমনকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিত চাচা নজরুল ।

আজ রাতে সুমন বাড়ির সামনের একটি চায়ের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল। খেলা দেখার এক পর্যায়ে চাচা নজরুল ইসলাম ও তার দুই ছেলে সুমনকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ মারে।

রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় সুমনকে উদ্ধার করে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারুক হোসেন জানান, সুমনের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অপরাধীকে আটকে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে এবং এই বিষয়ে লিখিত অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category