মেহেরপুর জেলা প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত জব্দকৃত গনি গুল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর গরুর হাট এলাকায় জব্দকৃত গুলগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম উপস্থিত থেকে জব্দকৃত গুলগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা সরকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর কোল্ড স্টোরের সামনের রাস্তা থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ৮ বস্তা গনিগুল জব্দ করা হয়।
ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন ২০০৫ এর ১০ ধারায় ও বিধি ২০১৫ এর ৯ এর ১ এর ঙ মতে নকল গুগগুলো জব্দ-পরবর্তী আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।