• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গণসংযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গণসংযোগ
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গণসংযোগ

মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে গণসংযোগ ও অবকাঠামো উন্নয়ন পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এই গণসংযোগ করেন।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীকে জয়লাভ করানোর জন্য আহ্বান জানান।

গণসংযোগকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসেম আলী, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা সেচ্চাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন প্রমূখ।

এছাড়াও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category