• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মেহেরপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেহেরপুরে ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে কোর্ট মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুরের কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম।

এ সময় জেলা সেক্রেটারী সাইদুর রহমান, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সোহেল রানা ডলার, শাকিল হোসেন সাব্বির, আবু সাঈদ সম্রাট, আব্দুল হালিম ও সাখাওয়াতসহ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা নারায়ে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, গোলামী না আজাদী, ইনকিলাব ইনকিলাবসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সমাবেশে সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, যখন অন্যান্য সংগঠন টেন্ডারবাজি আর মাদক নিয়ে ব্যস্ত তখন ছাত্রশিবির নৈতিকতা ও আদর্শ দিয়ে শিক্ষার্থীদের মন জয় করে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে বিজয়ী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category