• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে চিত্র সাংবাদিক হিসেবে সময় টিভিতে নিয়োগ পেলেন ফয়সাল

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে চিত্র সাংবাদিক হিসেবে সময় টিভিতে নিয়োগ পেলেন ফয়সাল
মেহেরপুরে চিত্র সাংবাদিক হিসেবে সময় টিভিতে নিয়োগ পেলেন ফয়সাল

চিত্র সাংবাদিকতায় সময় টিভিতে নতুন যাত্রা শুরু করলেন ফয়সাল হোসেন। ফয়সাল হোসেন সদর উপজেলার বন্দর গ্রামের আক্তারুল শেখের ছেলে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সময় টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ম্যানেজার স্বাক্ষরিত নিয়োগপত্র দেওয়া হয়েছে।

ফয়সাল এর আগে ডিবিসি টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে দক্ষতার সাথে কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমসাময়িক ইস্যুতে আলোকচিত্র ধারণের মাধ্যমে দক্ষতার পরিচয় দিয়েছেন।

নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মাঠপর্যায়ে কাজ করার সুযোগ পাবেন এবং পেশাদার চিত্র সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, তার সৃজনশীলতা ও নিষ্ঠা গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফয়সালের এই অর্জনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। আগামীর পথ চলায় ফয়সাল সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category