• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী ভূয়া চিকিৎসক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
মেহেরপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী ভূয়া চিকিৎসক আটক
মেহেরপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী ভূয়া চিকিৎসক আটক

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে দুই কর্মকতার কাছে চাঁদা দাবির অভিযোগে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে এই ঘটনা ঘটে। আব্দুর রউফ শহরের মল্লিক পাড়ার মৃত জমির উদ্দিনের ছেলে।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুর রউফ তার নিজ আইডিতে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সাথে কয়েকটি সেলফি প্রকাশ করে। এরপর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন জানান, ৫ আগষ্টের পর থেকেই তাকে ও অফিসের প্রধান সহকারী মোশারফ হোসেনকে বিভিন্ন সময় অফিসের বিভিন্ন কাগজপত্র চেয়ে ও অনিয়মের মিথ্যা অভিযোগ ও বদলী করার ভয়ভীতি প্রদর্শন করে মুঠোফোনে কলসহ হোয়াটসঅ্যাপে একাধিক মেসেজ দিয়ে নানা ধরনের হুমকি দিত। সরকার গঠনের পর আব্দুর রউফ আরও বেপরোয়া হয়ে ওঠে। নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ও সাংবাদিক পরিচয় দিয়ে ফোন ও হোয়াটসঅ্যাপে বারবার হুমকি দিতে থাকে এবং ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে থাকে। একপর্যায়ে সে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। রবিবার (১৫ মার্চ) সকালে অফিসে এসে একই দাবি করে। একপর্যায়ে সে চাপ প্রয়োগ করলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, আমি যখন অফিসে থাকি না সেই সময়টা বেছে নিয়েই এই আব্দুর রউফ বারবার আসে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমার অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে আমি লিখিত আবেদন করবো সরকারি কাজে বাঁধাদানের কারণে পদক্ষেপ নেয়ার জন্য।

মেহেরপুর সদর থানার (ওসি) হুমায়ুন কবির বলেন, চাঁদাবাজি চেষ্টার অভিযোগে আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে সদর থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য: ২০২৪ সালের ২৮ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এক হার্ডওয়ার ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলের চেষ্টা করলে, তখন সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ২০২৫ সালের ২৯ জুলাই বিকেলে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে পল্লী চিকিৎসক আব্দুল মাবুদকে ভীতি প্রদর্শন করে ২০ হাজার টাকা চাঁদা গ্রহণ করে। পরে আরও ২০ হাজার টাকা চাঁদা আনতে গিয়ে আব্দুর রউফকে গণধোলাই শেষে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়, কয়েক মাস কারাগারেও ছিলেন।

এছাড়াও ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারী ভূয়া চিকিৎসক হিসেবে গাংনী উপজেলার বামন্দী বাজারে ভ্রাম্যমান আদলতে ৩০ হাজার টাকা জরিমানা করে। একই অপরাধে ২০২৪ সালের ২৫ মার্চ মেহেরপুর শহরের মল্লিক পাড়া এলাকায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলো ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category