জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে মেহেরপুরের শিশুদের খাওয়ানো হয়েছে ক্যপসুল। শনিবার (১ জুন) সকালে জেলার ৪৭৫টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস খাওয়ানো শুরু হয়। সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পইন চলে।
এবার জেলায় মোট ৭০১২৭ জন শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮৫৭০ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬১৫৫৭ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সকালে মসজিদ, মন্দির ও মাদ্রাসার মাধ্যমে মাইকিংএর পাশাপাশি ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে অবগত করা হয়েছিলো।