• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেহেরপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
মেহেরপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
মেহেরপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

“প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই”-এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর শাখা। মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেহেরপুর শাখার সভাপতি জানে আলম।

তিনি বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেশের শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া। কিন্তু এই পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় একটি বড় অংশ শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে। এটি শিক্ষাক্ষেত্রে বৈষম্যের জন্ম দিচ্ছে। আমরা চাই সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হোক।

অন্য বক্তারা অভিযোগ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও একই বয়স ও স্তরের কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাইরে রাখা হচ্ছে, যা শিক্ষা আইনের মূল চেতনার পরিপন্থী। তারা মনে করেন, এটি শিক্ষার্থীদের মনোবল ভেঙে দেয় এবং ন্যায়সঙ্গত প্রতিযোগিতার সুযোগকে সীমিত করে।

মানববন্ধন শেষে মেহেরপুর অক্সফোর্ড কিন্ডারগার্টেন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সার্বজনীন করার জন্য ২০১০ সালের জাতীয় শিক্ষা নীতিতেই বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি পরীক্ষায় অংশগ্রহণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের প্রতি দাবি জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা।পরীক্ষার প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতিতে সমান মানদণ্ড প্রয়োগ। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা না হলে আরও কঠোর আন্দোলনের কথা বলেন।

তারা বলেন, এই দাবি যুক্তিসঙ্গত এবং শিক্ষাক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। যদি এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়, তবে দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে এবং প্রতিযোগিতা বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category