• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

“জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্য মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং জেলা প্রশাসক শামীম হাসান। এ সময় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার এমএ বাসার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন উপস্থিত ছিলেন। বক্তারা পুলিশের বীরত্বের ইতিহাস এবং দেশের সংকটে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং সেরা পুলিশিং কমিটির সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category