• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত
মেহেরপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে মেহেরপুরে কমিউনিটি পুলিশং ডে দিবস পালন করা হয়েছে। মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকাল ১০ টার সময় এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পুলিশ সুপার রাফিউল আলমের নেতৃত্ব শোভাযাত্রাটি মেহেরপুর পুলিশ লাইন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল বাসায়, সাধারণ সম্পাদক আশকার আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category