জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিন। বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন, পৌর আমির সোহেল রানা, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে না পারলে জুলাই বিপ্লবের ফল পাওয়া যাবে না। তাই আমাদের কল্যাণকর রাষ্ট্র গঠনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠন ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়।
আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।