• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প
মেহেরপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প

মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৭ এর ২৫ বছর পূর্তি উলক্ষে বিনামূল্যে চিকৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়ছে। শুক্রবার (২৩ডিসেম্বর) সকাল ১০ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এসএসসি ৯৭ ব্যাচের সদস্য পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

ক্যাম্পে সকাল থেকে রোগীদের ভিড় লক্ষ করা যায়। হৃদরোগ বিশেষজ্ঞ ও এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থী ডঃ কাজল আলী, নাক কান গলা বিশেষজ্ঞ ডঃ আবুল কাশেম, গাইনি বিশেষজ্ঞ ডাঃ আঞ্জমানয়ারা, মেডিকেল অফিসার ডাঃ শোভন মল্লীক সহ ৬ সদস্যের একটি দল রোগীদের চিকিৎসা প্রদান করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ চিকিৎসা সেবা কার্যক্রম। ডাঃ কাজল আলী বলেন, ৯৭ এসএসসি ব্যাচের অনেক শিক্ষার্থী আজ চিকিৎসক, প্রকৌশলী, রাজনিতীবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা পেশায় যুক্ত। সকলকে একত্রিত করেছি অনেক কষ্টে। বাকিটা জীবন বন্ধুদের নিয়ে একসাথে চলতে চাই। পাশে থাকতে চাই সমাজের অবহেলিত মানুষের। প্রতি বছরে ৬ মাস পর পর একটি করে ফ্রী মেডিকেল ক্যাম্প করার আশ্বাস দেন তিনি।
পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন, শুধুমাত্র অনন্দ আর উল্লাসের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে চাইনা। সমাজের পিছিয়ে পড়া মানুষগুরো পাশে দাঁড়াতে চাই। শুধুমাত্র পিকনিক আর গদবাধা কোন অনুষ্ঠানের মধ্যে আমরা আর আবদ্ধ থাকবোনা। এবার কিছু মানুষকে সেলাই মেশিন প্রদান করছি। পাশাপাশি মানুষ তৈরির কারিগর সেই শিক্ষকদের সম্মাননা দিয়েছি। কারণ তাদের অবদানে আমরা আজ এই জায়গায়। সেই সব অভিভাবকতুল্য মানুষদের কখনই ভূলতে চাইনা । ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যহত রাখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category