• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
মেহেরপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
মেহেরপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুরে জরিদ আলী (৭০) নামের এক ব‍্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) দুপরে একই এলাকার বেনাগাড়ির মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জরিদ আলী ওই গ্রামের মৃত বাদল বিশ্বাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জরিদ আলী প্রতিদিনের ন‍্যায় শনিবার রাতে বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা পান করতে গিয়েছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও জরিদ আলী বাড়িতে না ফেরায় ভোর থেকে খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বেনাগাড়ি মাঠে জরিদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয় মাঠের লোকজন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানায়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category