• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে ইলেক্ট্রনিক্স শোরুমে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
মেহেরপুরে ইলেক্ট্রনিক্স শোরুমে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক
মেহেরপুরে ইলেক্ট্রনিক্স শোরুমে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

মেহেরপুর শহরের একটি ইলেকট্রনিক্স শোরুমে প্রবেশ করে চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি ধারালো এন্টিকাটার উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় লাল্টুর মোড়ের অদূরে অবস্থিত ‘রাখি ইলেক্ট্রনিক্স’ শোরুমে এ ঘটনা ঘটে।

আটককৃত উজ্জ্বল মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার রবিউলের ছেলে।

শোরুম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাখি ইলেক্ট্রনিক্সের ম্যানেজার সাফিয়া ইসলাম ও শোরুম স্টাফ আয়াত দোকানে কর্মরত ছিলেন। এ সময় অভিযুক্ত উজ্জ্বল শোরুমে প্রবেশ করে হঠাৎ ম্যানেজার সাফিয়া ইসলামের কাছে চাঁদা দাবি করেন। তাদের মধ্যে কথোপকথনের একপর্যায়ে উজ্জ্বল তার পকেটে থাকা একটি ধারালো এন্টিকাটার বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পুনরায় তা পকেটে লুকিয়ে ফেলেন।

ঠিক সে সময়েই আকস্মিকভাবে এক পুলিশ সদস্য শোরুমে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে উজ্জ্বলকে তল্লাশি করা হয় এবং তার পকেট থেকে দুটি এন্টিকাটার উদ্ধার করা হয়।

পরবর্তীতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category