“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। শোভাযাত্রায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করে।