• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
মেহেরপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এসময় স্থানীয় সরকার উপপরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু: তানভীর হাসান রুমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category