• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

“থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৮ ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।

র‍্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মেহেরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আরিফ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও টেনিং সেন্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র‌্যালী পরবর্তীতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category