• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫
মেহেরপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
মেহেরপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

সম্ভাব্য নাশকতা প্রতিরোধে মেহেরপুরের ৩টি থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সন্ত্রাস বিরোধী বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গেল রাতের বিভিন্ন সময়ে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এরা হচ্ছে- মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবু সাইদ (২৫), গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৮), রামনগর গ্রামের ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান (৫০), আওয়ামী লীগ সমর্থক নওপাড়া গ্রামের আবুল বাসার (৩৮) ও রাজারপাড়া হেমায়েতপুর গ্রামের আসাদুল হক (৫৫) এবং সদর উপজেলার মেহেরপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থক অঙ্কুস (২৮)।
পুলিশ জানায়, মেহেরপুরের ৩টি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়ার মামলা তদন্তাধীন রয়েছে। ওই মামলার আসামি হিসেবে স্ব স্ব থানায় তাদেরকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category