• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
মেহেরপুরে আইবিডাব্লিউএফ জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

নতুন উদ্যোক্তা ও সৎ ব্যাবসায়ী তৈরির লক্ষে মেহেরপুরে ব্যাবসায়ী সম্মেলন করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি ব্যাবসায়ী সংগঠন। আজ সকালে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মেহেরপুর জেলা শাখার সভাপতি খালিদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুষ্টিয়া যশোর অঞ্চলের পরিচালক আব্দুল মতিন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলার উপদেষ্টা তাজউদ্দীন খান, ফেমাস গ্রুপের চেয়ারম্যান আব্দুল জব্বার, ঢাকা দক্ষিণ সভাপতি আমিনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনটির মেহেরপুর শাখার সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ।

অনুষ্টানে ব্যাবসায়ীদের সফল ও সৎ ব্যাবসায়ী হয়ে গড়ে তোলার লক্ষে বিভিন্ন অনুপ্রেরনা মূলক বক্তব্য প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সকল সদস্যদের সম্মতি ক্রমে আগামী ২ বছরের জন্য পুনরায় খালিদ সাইফুল ইসলামেকে সভাপতি ও সাজ্জাদ হোসেন পলাশকে সাধারন সম্পাদক করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ৩১ সদস্য বিশিষ্ট্য মেহেরপুর কমিটি অনুমোদন দেওয়া হয়। ব্যাবসায়ী সম্মেলনে জেলার প্রায় ৫ শতাধিক ব্যাবসায়ী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category