• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চেক ও গরু বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চেক ও গরু বিতরণ
মেহেরপুরে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চেক ও গরু বিতরণ

মেহেরপুরে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গরু ও চেক বিতরণ করেছে জেলা সমবায় অফিস। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রসাশক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এনডিসি সচিব মশিউর রহমান ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক তরুন কান্তি শিকদার । রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ২৫০ জনের মাঝে গরু ও চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে ৮ জনের মাঝে গরু ও বাকীদের গরু ও খাবার ক্রয়ের জন্য ১ লক্ষ ৫ হাজার টাকার করে চেক দেওয়া হয়। এই টাকা ১৫ মাস গরু পালন করে বিনা সুদে শতকরা মাত্র তিন টাকা সার্ভিস চার্জ দিয়ে পরিশোধ করতে হবে। সরকারি এই সুবিধা পেয়ে খুশি সুবিধাভোগীরা ।
দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় এই উদ্যোগ চলমান থাকবে । এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন হবে বলেন অতিথিবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category