• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
মেহেরপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

অবৈধভাবে সার মজুদের দায়ে মেহেরপুরে ওবাইদুল্লাহ নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুইশো ৮৪ বস্তা সরকারি ড্যাপ, ৪৯ বস্তা এমওপি ও ৩৮ বস্তা টিএসপি ও ১৪ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার গাজী মূয়ীদুর রহমান এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, বেলা ১২ টার দিকে সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে একটি ফোন আসে। সেখানে কিছু সারসহ দু’টি ভ্যান জব্দ করে রেখেছে কৃষকেরা।

পরে সেখানে যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল। এ সময় ওবাইদুল্লার দোকানে তালা ঝুলতে দেখা যায়। খবর দেওয়া হয় তাকে। পরে তার দু’টি গোডাউন থেকে ড্যাপ, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে ৩৮৫ বস্তা সার জব্দ করা হয়।

কৃষকদের অভিযোগ, সারের কোন লাইসেন্স না থাকলেও কুলবাড়িয়া গ্রামের বাজারে দীর্ঘদিন ধরে সার মজুদ করে ব্যবসা করে আসছে ওবাইদুল্লাহ। বাজারে কৃত্তিম সঙ্কট তৈরি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন তিনি। আবার দাম বেশি দিলেও চাহিদা অনূযায়ী কৃষকদের দেওয়া হচ্ছে না সার। এই ক্ষোভ থেকেই দুই ভ্যান সার জব্দ করেন কৃষকরা।

পরে ঘটনাস্থলে আসে ভ্রাম্যমান আদালতের একটি দল। অবৈধ সার মজুদ ও কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ এর (১) ধারা লঙ্ঘনে ২ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৩৮৪ বস্তা সার জব্দের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সীদ্ধান্ত না হওয়া পর্যন্ত কৃষি কর্মকর্তাদের হেফাজতে সারের বস্তাগুলে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category