“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে অন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়িদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টিসহ জেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।