• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে অনলাইন জুয়াড়ি সৌমিক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৮ মে, ২০২৬
মেহেরপুরে অনলাইন জুয়াড়ি সৌমিক গ্রেফতার
মেহেরপুরে অনলাইন জুয়াড়ি সৌমিক গ্রেফতার

অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে একের পর এক অভিযান অব্যাহত রেখেছে মেহেরপুর ডিবি পুলিশ। দুদিন আগে চারজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার iphone 16 pro Max সহ আরো একজন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতের নাম সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫)। তার বাড়ি মেহেরপুরের চাঁদবিল ঈদগাহপাড়ায়।

রবিবার (১৭ মে) বিকাল সাড়ে ৫ টায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানাধীন চাঁদবিল এলাকার কোলার মোড়ে আসলাম অটোস ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সৌমিককে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির-ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানা, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদ ডালিমসহ চারজনকে গ্রেফতার করে মেহেরপুর ডিবি পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক দুটি মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে চাঁদবিল এলাকায় অভিযান পরিচালনা করে iphone 16 pro Max সহ সুয়াইব আহম্মেদ সৌমিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৌমিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category